রবীন্দ্রজয়ন্তীতে করোনা সচেতনতার বার্তা রায়গঞ্জ পুরসভা কর্তৃপক্ষের

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ৯ মে: “সকলে মাস্ক ব্যবহার করুন, স্যানিটাইজার ব্যাবহার করে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে করোনা সংক্রমণের হাত থেকে নিজেকে বাঁচান ও অপরকেও বাঁচিয়ে তুলুন।” রবিবার রবীন্দ্র জন্মজয়ন্তীর দিনে এভাবেই রায়গঞ্জ শহরের বাজারে বাজারে এবং রাজপথে সচেতনতার বার্তা প্রচার করল তৃণমূল কংগ্রেস পরিচালিত রায়গঞ্জ পুরসভা।

গত ২৪ ঘন্টায় শুধুমাত্র রায়গঞ্জ শহরের পুর এলাকায় আক্রান্ত হয়েছেন ৬৯ জন, মৃত্যু হয়েছে ৪ জনের। প্রায় প্রতিদিনই এমন সংখ্যক মানুষের আক্রান্তের এবং মৃত্যুর ঘটনা ঘটে চলেছে করোনা সংক্রমণে। এমতাবস্থায় রাজ্য সরকার আংশিক লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে। সকাল ৭ টা থেকে বেলা ১০ টা এবং বিকেল ৫ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত বাজার ও দোকানপাট খোলা রাখার কথা বলা হয়েছে। বাকি সময় সম্পূর্ণ বন্ধ রাখার কথা বলা হলেও রায়গঞ্জ শহরে বেশকিছু বাজারে এবং রাজপথের দুধারে ব্যাবসায়ীরা দোকানপাট খুলে ব্যাবসা চালাচ্ছেন। চলছে বাজারও। ফলে বাড়ছে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা। আর সেই কারণেই তৃণমূল কংগ্রেস পরিচালিত রায়গঞ্জ পুরসভা রবিবার রবীন্দ্র জন্মজয়ন্তীর দিন সকালে রায়গঞ্জের ঘড়িমোড়ে রবীন্দ্র মূর্তিতে মাল্যদান করে অতিমারি করোনা সংক্রমণের হাত থেকে নাগরিকদের সচেতনতার বার্তা দেওয়ার পাশাপাশি মাস্ক বিলি করল রায়গঞ্জ পুরসভা কর্তৃপক্ষ। তারপর কাউন্সিলরদের সাথে নিয়ে গণসচেতনতার বার্তা দিতে পৌঁছে গিয়েছে রায়গঞ্জ শহরের রাজপথে ও বাজারে বাজারে। সাধারন মানুষ থেকে শুরু করে বাজারে আসা ক্রেতা বিক্রেতাদের এই অতিমারি করোনা সংক্রমণ সম্পর্কে সচেতন করার উদ্যোগ নিয়েছে রায়গঞ্জ পুরসভা কর্তৃপক্ষ। রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস নিজে মাইকের মাধ্যমে রাস্তায় রাস্তায় ও বাজারে বাজারে প্রবেশ করে ক্রেতা বিক্রেতা উভয়কেই সচেতনতার বার্তা দেন। পাশাপাশি বিলি করা হয় মাস্কও।

পুরসভার সচেতনতামূলক এই কর্মসূচিতে অংশ নেন রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস, চেয়ারম্যান ইন কাউন্সিল ভোলা পাল সহ অন্যান্য কাউন্সিলররা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *