স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ৩ মে: রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বাড়িতে আয়কর দফতরের হানা। একসাথে কৃষ্ণ কল্যাণীর বাড়ি, রয়্যাল এনফিল্ড শো রুম, বিধায়কের কার্যালয়, কল্যাণী সলভেন্ট, ওয়া-বাজার সহ সমস্ত প্রতিষ্ঠানে হানা দিয়েছে।

কেন্দ্রীয় বাহিনী সহ আয়কর দফতরের আধিকারিকরা সকালেই বিধায়কের বাড়িতে ঢুকে পড়েন। বিধায়ককে বাড়ি থেকে বের হতে দেওয়া হয়নি। তিনি এখনও নিজের বাড়িতেই রয়েছে। তৃণমূল কংগ্রেসের ১৮ নম্বর ওয়ার্ডের কো অর্ডিনেটর প্রদীপ কল্যাণী জানিয়েছেন, আচমকাই বিধায়কের বাড়িতে আয়কর দফতরের আধিকারিকরা ঢুকে পড়ে। বাড়ি থেকে কাউকে বের হতে দেওয়া হচ্ছে না। রাজনৈতিক উদ্দেশ্যপ্রনোদিত ভাবে এই কাজ করছে বলে অভিযোগ কৃষ্ণ কল্যাণীর ভাইয়ের।

