মুজাহিদিনের নাম করে দেওয়া সিডি সব টিভি চ্যানেলে দেখানোর হুমকি, আতঙ্কিত রায়গঞ্জের সাংবাদিকরা

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ১৭, জুলাই: হিজবুল মুজাহাদিনের নাম করে আজ সকালে একটি হুমকি দেওয়া সিডি উত্তর দিনাজপুর প্রেস ক্লাবে ফেলে দিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা। সিডির বক্তব্য সব চ্যানেলে দেখনোর হুমকি দিয়ে একটি চিরকুট লেখা ছিল। সাংবাদিকদের তরফ থেকে রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সুমিত কুমার সহ জেলা এবং রাজ্য পুলিশকে জানানো হয়। রায়গঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী প্রেস ক্লাবে এসে পৌছায়। রায়গঞ্জ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

জানা গেছে, শনিবার সকালে সাংবাদিকরা প্রেস ক্লাবে এসে রারান্দায় একটি সিডি দেখতে পান। সিডি টি প্লাষ্টিক কাগজে মোড়া ছিল। তাতে লেখা ছিল এটি পাওয়া মাত্রই সব চ্যানেলে দেখাতে হবে, নইলে হিংসার শিকার হতে হবে।

সিডিটি চালিয়ে দেখা যায় তৌসিব আলি নামে এক ব্যক্তি বক্তব্য রাখছেন। এই বক্তব্য শোনার পর সাংবাদিকরা আতঙ্কিত হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সুমিত কুমার সহ জেলা এবং রাজ্য পুলিশ কর্তাদের জানানো হয়। রায়গঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী প্রেস ক্লাবে পৌছয়। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *