বৃষ্টিতে ভাসল উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জ শহর, গৃহবন্দী বাসিন্দারা

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ৩০ মে: মুষলধারে বৃষ্টিতে ভাসল উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জ শহর। রায়গঞ্জ শহরের পুর এলাকার প্রায় প্রতিটি ওয়ার্ডের রাস্তাই জলমগ্ন হয়ে পড়েছে। নিজেদের বাড়িতেই আটকে পড়েছেন বাসিন্দারা৷

নিম্নচাপের ফলে গত কয়েকদিন ধরেই মেঘলা আকাশ আর ঝিরিঝিরি বৃষ্টি চলছিল উত্তর দিনাজপুরে। রবিবার সকাল থেকে মেঘলা আকাশ থাকলেও বৃষ্টি শুরু হয়নি। বেলা ১১ টা নাগাদ কালোমেঘে ঢেকে যায় রায়গঞ্জের আকাশ। নেমে আসে মুষলধারায় বৃষ্টি। এক ঘন্টার একটানা প্রবল বৃষ্টিতে মুহূর্তের মধ্যে জলমগ্ন হয়ে পড়ে গোটা শহর। বিদ্রোহী মোড় থেকে হাসপাতাল মোড়, কুমারডাঙি, বীরনগর, রবীন্দ্রপল্লী, নেতাজীপল্লী, শক্তিনগর, মিলনপাড়া সহ রায়গঞ্জ শহরের প্রায় সবকটি মহল্লার রাস্তাই জলে ডুবে যায়। রায়গঞ্জ পুরসভার ২৭ টি ওয়ার্ডের মধ্যে প্রায় ২০ টি ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়ে। বেশকিছু এলাকার বাসিন্দাদের ঘরেও জল ঢুকে যায়। প্রবল বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে রায়গঞ্জ শহরের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *