ঘাটালে চোলাই মদের ঠেকে হানা, গ্রেফতার ২

কুমারেশ রায়, মেদিনীপুর, ২৭ অক্টোবর:
ভোরের আলো তখনও ফোটেনি। অন্ধকারে ঢেকে আছে আকাশ। সেই সময় চোলাই মদের ঠেকে হানা দিল প্রশাসন।
বুধবার ভোর রাতে ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাসের নেতৃত্বে বিভিন্ন এলাকায় এই অভিযান চলে।

মনসুকা, হরিশপুর, মনোহরপুর, বেলতলায় ভোররাত থেকে চোলাই মদের ঠেকে হানা দেয় প্রশাসন। প্রচুর পরিমানে চোলাই মদের উপকরণ নষ্টের পাশাপাশি কয়েক হাজার লিটার মদ নষ্ট এবং সিজ করা হয়েছে। চোলাই তৈরীর সরঞ্জাম বাজেয়াপ্ত করেছে আবগারি দপ্তর। গ্রেপ্তার করা হয়েছে দুই জনকে।

ওইসব এলাকায় দীর্ঘদিন ধরে চোলাই মদের কারবার চলছিল। মহাকুমা শাসক সুমন বিশ্বাস বলেন, আমরা বিভিন্ন জায়গায় রেইড করেছি এবং এই অভিযান চলবে।
এই অভিযানে মহকুমাশাসক ছাড়াও ছিলেন আবগারী দপ্তরের ডেপুটি এক্সাইস কালেক্টর সুপ্রজিত হীরা। আবগারী দপ্তরের ওসি সিদ্ধার্থ মাহাতো, ঘাটাল ও দাসপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *