সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৪ এপ্রিল: পড়নে সাদা ধুতি, সাদা গেঞ্জি, গলায় গামছা নিয়ে চাষিদের সঙ্গে জমি চাষ করতে নেমে পড়লেন হাবড়ার বিজেপি প্রার্থী রাহুল সিনহা। হাতে লাঙ্গল ধরতেই গ্রামের মহিলাদের উলুধ্বনি। দুদিনের ছুটি তাই প্রচারে না বেড়িয়ে মাঠে ঘাটেই সময় কাটালেন রাহুল সিনহা।

নির্বাচন কমিশন প্রচার থেকে দুদিন ছুটি দিয়েছে। তাই প্রথম দিন সকালে তরিতরকারি কিনতে বাজারে, বিকেলে চাষবাস করেই দিন কাটালেন হাবড়ার বিজেপি প্রার্থী রাহুল সিনহা।মঙ্গলবারই এসেছে নির্বাচন কমিশনেরর নির্দেশ যে ৪৮
ঘণ্টা প্রচার বন্ধ রাখতে হবে বিজেপি নেতা রাহুল
সিনহাকে। তাই দুদিনের ছুটিতে তিনি প্রথমদিন নিজে রান্না করেও খেলেন।
উল্লেখ্য, চতুর্থ দফায় কোচবিহারের শীতলকুচির একটি বুথে গোলমালের জেরেগুলি চালানোর ঘটনা ঘটে। তাতে মৃত্যু হয় ৪ জনের।ওই ঘটনা নিয়ে বিজেপি নেতা রাহুল সিনহার মন্তব্যের পর
স্বতঃপ্রণোদিত হয়ে রাহুলের প্রচারে নিষেধাজ্ঞা জারি করে নির্বাচন
কমিশন। তাই এই দুদিন ছুটি থাকায় বুধবার সকালে তিনি ব্যাগ হতে বাজারের তরিতরকারি কেনেন। তাঁকে দেখতে প্রচুর লোক জড়ো হয় বাজার চত্বরে। কেউ ডেকে কথা বললে তবেই তিনি কথা বলেন, কেউ কেউ বলে ওঠেন দাদা আমরা আপনার সঙ্গে আছি। তাদের দিকে তাকিয়ে রাহুলবাবু এক গাল হেঁসে পাশ কাটিয়ে চলে যান।

রাহুল সিনহা বলেন, কমিশনের নির্দেশ অমান্য করব না বলেই তাঁদের কথায় কান দিইনি। এরপর দুপুরে নিজেই রান্নাবান্না করে দু-চারজন কর্মীদের নিয়ে খাওয়া দাওয়া সারেন। হাবড়ার কুমড়োকাশীপুর গ্রামে গিয়ে চাষিদের সঙ্গে চাষ করতে মাঠে নামেন। চাষিদের সঙ্গে প্রায় দু’ঘণ্টা সময় কাটান রাহুলবাবু। এই অভিনব বিষয়ে তাঁকে প্রশ্ন করলে তিনি বলেন, ছুটির দিন হলেও সময় কী ভাবে কেটে গেল বলতে পারব না, তবে চাষিদের সঙ্গে থেকে একটা অভিজ্ঞতা হয়েছে যেটা আগামী দিনে কাজে লাগাতে পারব। চাষিদের যে কষ্ট তা অনুভব করলাম এই লাঙ্গল হাতে নিয়ে।

