ঝাড়গ্রাম জেলাজুড়ে পালিত হল রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন

জে মাহাতো, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৯ মে:
সোমবার ঝাড়গ্রাম জেলাজুড়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। রবীন্দ্রজয়ন্তী উপলক্ষ্যে এদিন ঝাড়গ্রাম তথ‍্য ও সংস্কৃতি কেন্দ্রে কবির প্রতিকৃতিতে মাল‍্যদান করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন  জেলাশাসক জয়সি দাসগুপ্তা।

উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক শ্রী ধীমান বারোই সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিন বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ‍্যমে কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। জেলার প্রায় সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে এবং ক্লাবগুলোতে এদিন বিশ্বকবির প্রতিকৃতিতে মাল্যদান করে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *