জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৩ জুন: মেদিনীপুর সমন্বয় সংস্থার কেন্দ্রীয় কমিটির উদ্যোগে হাওড়া জেলার সাঁতরাগাছির জগাছা উচ্চ-বিদ্যালয়ে আয়োজিত কেন্দ্রীয় স্তরের রবীন্দ্র-নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে সফল হয়েছেন মেদিনীপুর টাউন আঞ্চলিক ইউনিটের পাঁচজন প্রতিযোগী। সঙ্গীত, নৃত্য, আবৃত্তি এই তিনটি বিষয়ের উপর প্রতিযোগিতা হয়।
মেদিনীপুর শাখা থেকে ক- বিভাগে নজরুল গীতিতে প্রথম হয়েছে কিঞ্জল রায়, খ- বিভাগে রবীন্দ্র কবিতা আবৃত্তিতে প্রথম হয়েছে অভিজ্ঞান ব্যানার্জি, দ্বিতীয় হয়েছে পরমা মান্না, রবীন্দ্র সঙ্গীত দ্বিতীয় হয়েছে দীপ্রাভ চ্যাটার্জি, রবীন্দ্র নৃত্যে প্রথম হয়েছে ঐশিকী বেরা।মেদিনীপুর থেকে আঞ্চলিকস্তরে সফল ১৮ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল। রবিবার জাগাছায় অনুষ্ঠিত কেন্দ্রীয় স্তরের এই প্রতিযোগিতায় বিভিন্ন আঞ্চলিক ইউনিটের প্রায় ২৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।

