পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৯ মে: আজ ২৫ বৈশাখ ১৪৩০, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মজয়ন্তী। মেদিনীপুর কলেজ প্রাক্তন ছাত্র সম্মিলনীর সদস্য- সদস্যারা এই বিশেষ দিনে কবিগুরুকে শ্রদ্ধা জ্ঞাপন করলেন মেদিনীপুর শহরের পঞ্চুচকস্তিত কবিগুরুর মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুর কলেজ ছাত্র সম্মিলনীর কর্যকরী সভাপতি তথা গড়বেতা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড: হরিপ্রসাদ সরকার, খড়্গপুর গ্রামীণ বিধানসভার বিধায়ক ও প্রাক্তনীর সদস্য শ্রী দীনেন রায়, বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রী জয়ন্ত সাহা, বাচিক শিল্পী ও নাট্য ব্যাক্তিত্ব শ্রী প্রণব চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তনীর সম্পাদক ও অন্যান্য সদস্য সদস্যারা।

