এসইউসিআইয়ের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও শিবদাস ঘোষের জন্ম শতবর্ষ উপলক্ষে মেদিনীপুর স্টেশনে কোটেশন একজিবিশন

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৩ এপ্রিল: আজ মেদিনীপুর শহর দু’নম্বর লোকাল কমিটির পক্ষ থেকে এসইউসিআই দলের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও দলের প্রতিষ্ঠাতা শিবদাস ঘোষের জন্ম শতবর্ষ উপলক্ষে মেদিনীপুর স্টেশনে তাঁর মূল্যবান কোটেশন একজিবিশন ও তাঁর বিভিন্ন পুস্তিকার স্টল করা হয়।

দলের কর্মীরা উৎসাহের সাথে সারাদিন ধরে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। সাধারণ মানুষ কোটেশনগুলি খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে থাকেন ও কমরেড শিবদাস ঘোষের মূল্যবান বক্তব্যগুলির পুস্তক সংগ্রহ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকাল কমিটির সদস্য রতন মুখার্জি, ভবানী চক্রবর্তী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *