টাকা ও উপহারের বদলে প্রশ্ন! সংসদের এথিক্স কমিটি তদন্ত করবে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে

আমাদের ভারত, ১৭ অক্টোবর: টাকা ও উপহারের বদলে সংসদে ঐ প্রশ্ন করে স্বাধীকার ভঙ্গ করেছে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র বলে অভিযোগ ঘিরে তোলপাড় রাজনৈতিক মহলে। এবার সেই অভিযোগ গেল সংসদের এথিক্স কমিটিতে। এথিক্স কমিটি মহুয়ার বিরুদ্ধে এবার তদন্ত করবে। যদিও পাল্টায় বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এবং আইনজীবী জয় অনন্ত দেহাদড়ির বিরুদ্ধে মানহানির মামলা করেছেন কৃষ্ণনগরে সাংসদ।

রবিবার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে লোকসভার স্পিকার ওম প্রকাশ বিড়লার কাছে মহুয়ার বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান। নিশিকান্তর দাবি ছিল, তৃণমূলের এই সাংসদ অর্থ ও উপহারের বিনিময়ে লোকসভায় আদানিদের বিরুদ্ধে প্রশ্ন তুলেছিলেন। একই সঙ্গে লোকসভা থেকে তাকে সাসপেন্ড করার দাবিও তুলেছিলেন নিশিকান্ত। তৃণমূলের বিরুদ্ধে তদন্ত চেয়ে সিবিআইকেও চিঠি দিয়েছেন আইনজীবী অনন্ত দেহাদড়ি। অভিযোগ ছিল টাকার বিনিময়ে প্রশ্ন তুলে মহুয়া স্বাধিকার ভঙ্গ করেছেন।অপরাধমূলক ষড়যন্ত্র করেছেন।

বিজেপি সাংসদদের এই অভিযোগ এবার সংসদের এথিক্স কমিটিতে পাঠিয়েছেন স্পিকার। মহুয়া স্পিকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। চ্যালেঞ্জের সুরে তিনি বলেছেন, তার বিরুদ্ধে যে কোনো তদন্তকে তিনি স্বাগত জানাচ্ছেন।

একদিকে যখন মহুয়ার বিরুদ্ধে এথিক্স কমিটিতে অভিযোগ পাঠানো হয় সেদিনই পাল্টা বিজেপি সাংসদ এবং সুপ্রিম কোর্টের আইনজীবী অনন্ত দেহাদড়ির বিরুদ্ধে মানহানির মামলা করেছেন তৃণমূল সাংসদ। এই রকম যে কিছু একটা তিনি করতে চলেছেন তার ইঙ্গিত মহুয়া আগেই দিয়েছিলেন নিজের এক্স হ্যান্ডেলে। তিনি লিখেছেন, “এইসব ডিগ্রি ওয়ালা এবং বিজেপির তথাকথিত প্রাজ্ঞদের বিরুদ্ধে বহু সুবিধা লঙ্ঘনের অভিযোগের বিচার বাকি আছে। আমার বিরুদ্ধে যে কোনো প্রস্তাব আপনারা সংসদে আনতে পারেন। তবে আশা করব তার আগে মাননীয় স্পিকারের বকেয়ার বিষয়গুলি মেটাবেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *