পুরুলিয়ায় কঠোর পুলিশ! মাংসের থলে হাতে ক্রেতা ও দোকানদারকে দেওয়াল বুকডন

সাথী দাস, পুরুলিয়া, ১৬ মে: লকডাউন কার্যকর করতে পুলিশকে কড়া হাতে সামাল দিতে হচ্ছে পুরুলিয়ায়। আজ সকাল দশটা বাজলেও মাংসের দোকানে ভিড় ছিল ক্রেতাদের। সবজির হাট বাজারেও লোকজন থাকায় পুলিশ অভিযান চালায়।
পথচারি ও সাধারণ মানুষকে কোভিড পরিস্থিতিতে সচেতন করে তুলতে এই বিশেষ অভিযান করল পুরুলিয়া জেলা পুলিশ। পুরুলিয়া শহরে এই অভিযানে দেখা গেল পুলিশ আধিকারিকদেরও পথে নামতে। ফেস মাস্ক না পরলেই মিলেছে রাস্তার উপর শাস্তি। নাছোড়বান্দা পথচারিদের আটক করল পুলিশ। রবিবারের বাজারে দশটার পর মাংসের জন্য থলে হাতে থাকা ক্রেতা বিক্রেতাদের আইন ভাঙ্গার জন্য রাস্তার মাঝে বুকডন দওয়াল পুলিশ।

প্রসঙ্গত, জেলায় দিন দিন রেকর্ড মাত্রায় করোনা সংক্ৰমনের ঘটনা ঘটছে। এই অবস্থায় করোনা বিধি মেনে সংক্ৰমন রোখা এখন প্রশাসনের লক্ষ্য। গত কয়েকদিনে সেই বিষয়ে জেলা প্রশাসন বার বার করোনা বিধি মেনে বাড়ির বাইরে মাস্ক পরার অনুরোধ জানিয়ে এলেও এখনও এক শ্রেণির মানুষ তা মানতে চাননি। সকাল দশটার পর জেলার সর্বত্র পুলিশি টহল দেখা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *