করোনা আবহে পুরুলিয়ার ঐতিহ্যবাহী ছৌ শিল্পে বড় রকমের প্রভাব

সাথী দাস, পুরুলিয়া, ১৪ এপ্রিল: করোনা আবহে পুরুলিয়ার ঐতিহ্যবাহী ছৌ শিল্পে বড় রকমের প্রভাব পড়েছে। শিব গাজন থেকেই বিভিন্ন ছৌ নৃত্য দলের ব্যাপ্তি ঘটত। বিশ্রামের সময় পেতেন না কলাকুশলীরা। জেলা ছাড়িয়ে বিভিন্ন জেলায় নৃত্য পরিবেশনের বরাত পেতেন। ঝাড়খণ্ড সহ বিভিন্ন রাজ্যে এই নৃত্য উপস্থাপন করে একটা ভালো অঙ্কের অর্থ উপার্জন করতেন তারা। করোনা গ্রাস করে নিয়েছে সেই উপার্জনের পথ। এই পরিস্থিতিতে তবুও কিছু বরাত পাচ্ছেন তাঁরা। সেই আশা নিয়ে নতুন মুখোশ কিনছেন কিছু ছৌ দল।

প্রভাব পড়েছে ছৌ শিল্পেও। পৌরাণিক বিভিন্ন চরিত্রের এবং অন্যান্য সামাজিক পালার চরিত্রের মুখোশ তৈরি করতেন শিল্পীরা। সুসজ্জিত সেই মুখোশ এখন বিক্রি সেভাবে হচ্ছে না। তাই, বড় মুখোশের উপর ভরসা না করে গৃহ সজ্জার জন্য ছোট মুখোশ তৈরি করছেন শিল্পীরা।

কোভিড ১৯ সব ক্ষেত্রেই প্রভাব ফেলেছে। রুজি রুটি, জীবন জীবিকায় প্রভাব যেন বেশিই। সেই প্রভাব যে ঐতিহ্যবাহী সংস্কৃতির উপর পড়বে ভাবতে পারেন নি পুরুলিয়াবাসী। কারণ ছৌ যে বড় গর্বের পুরুলিয়ার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *