হাসপাতালে রোগীর পরিজনদের দুপুরের খাবারের ব্যবস্থা করল পুরুলিয়া যুব তৃণমূল

সাথী দাস, পুরুলিয়া, ১৮ মে: হাসপাতালে চিকিৎসাধীন রোগীর পরিজনদের দুপুরের আহারের ব্যবস্থা করল পুরুলিয়া যুব তৃণমূল কংগ্রেস। ‘দিদির রান্নাঘর’ নামে ওই শিবির সচল রাখতে এগিয়ে আসেন পুরুলিয়া জেলাপরিষদের সভাধিপতি সুজয় ব্যানার্জি। পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন জেলার বিভিন্ন প্রান্তের রোগী। তাঁদের সঙ্গে আসা পরিজনদের দুপুরের আহার নিয়ে সমস্যায় পড়েছিলেন। লকডাউনের কারণে হোটেল খাবারের দোকান সব বন্ধ রয়েছে। তাই পরিবর্ত ব্যবস্থা শুধু নয় নিখরচে মধ্যাহ্ন ভোজনের আয়োজন করেছে মূলত তৃণমূল কংগ্রেস। অসহায় মানুষের মুখে খাবার তুলে দিতে পেরে গর্বিত শাসক তৃণমূল নেতৃত্ব। এদিন তৃনমূল নেতা সুজয় ব্যানার্জি বলেন, “কাল থেকে আরও বেশি পরিমাণে রান্না করা হবে। ভাত ডাল ছাড়াও নানা রকম সবজির সঙ্গে সয়াবিন কোনও ডিম থাকবে পাতে। পুরো লকডাউন পর্যন্ত এই সেবা মূলক কর্মসূচি চলবে।”

পুষ্টিগত সুস্বাদু খাবার পেয়ে কৃতজ্ঞ সুবিধা প্রাপকরা। অনেকের পকেটে টাকা থাকলেও খাবার কেনার উপায় নেই। কারও পকেটে টান। এই অবস্থায় খাবার হাতে পাওয়া দুরুহ ব্যাপার। তাই তাঁদের ভরসা হয়ে পাশে দাঁড়াল ‘দিদির রান্নাঘর’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *