ভ্যাকসিন নিলেন পুরুলিয়ার পরিবহন কর্মীরা

সাথী দাস, পুরুলিয়া, ১৩ মে: ভ্যাকসিন নিলেন পরিবহন কর্মীরা। আজ পুরুলিয়া বেলগুমা এলাকায় অবস্থিত দক্ষিণ বঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ডিপোতে একটি শিবির আয়োজিত হয়। সেখানেই কোভিড প্রতিরোধক ওই টিকা দেওয়া হয়। এদিন সুশৃঙখল ভাবে লাইন দিয়ে ভ্যাকসিন নিতে দেখা গিয়েছে পরিবহন কর্মীদের। ভ্যাকসিন নিয়ে চওড়া হাসি আর স্বস্তি দেখা গেল তাঁদের চোখে মুখে।

পুরুলিয়া ডিপো ছাড়াও জেলায় বিভিন্ন ব্লক সদর মিলিয়ে ১৬০ জনেরও বেশি পরিবহন কর্মী রয়েছেন। দক্ষিণ বঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার পুরুলিয়া ডিপো ইন চার্জ ইন্দ্রজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, “আজকে এই শিবিরে মোট ৬৬ জন ভ্যাকসিন নেন। এর মধ্যে ৮ জন সাংবাদিক আর কয়েকজন আঞ্চলিক পরিবহন অফিসের কর্মী ছিলেন। সুষ্ঠ ভাবেই টিকাকরণ হয়। দুটি টিকা নেওয়ার পর কিছুটা স্বস্তিতে কাজ করবেন কর্মীরা।” জানা গিয়েছে এখনও প্রায় ১৩ জন কর্মী বাকি রয়েছেন। যাঁরা সবাই শিবিরে উপস্থিত হননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *