মহিষের গাড়িতে চেপে পেট্রো পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ পুরুলিয়ায়

সাথী দাস, পুরুলিয়া, ২৯ মার্চ: মিছিল করে পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানালো তৃণমূল। পুরুলিয়া শহরের রাঁচি রোড থেকে মিছিল শুরু করে শহরের একাংশ পরিক্রমা করে মিছিলটি। শেষ হয় ট্যাক্সি স্ট্যান্ডে। মহিষের গাড়িতে চেপে পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ করে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন তৃণমূল নেতা কর্মীরা।

যুব তৃণমূল কংগ্রেস ও তৃণমূল ছাত্র পরিষদের যৌথ উদ্যোগে মিছিলে অংশ নেন জেলা নেতৃত্বও। ছিলেন জেলা তৃণমূল সভাপতি সৌমেন বেলথরিয়া, রাজ্য তৃণমূল সাধারণ সম্পাদক শান্তিরাম মাহাতো, যুব তৃণমূল সভাপতি মেঘদূত মাহাতো সহ অন্যান্য নেতাকর্মী ও সমর্থকরা। মিছিলে প্রচুর তৃণমূল কর্মীর সমাবেশ ছিল।

মিছিলে অংশ নেওয়া রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো বলেন, “পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির ফলে সব জিনিসের দাম বেড়ে যাচ্ছে। পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ সাধারণও করছেন। জীবন জীবিকাকে সমস্যায় ফেলেছে। মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *