নাশকতা রুখতে জেলা জুড়ে সতর্কতা পুরুলিয়ায়

সাথী দাস, পুরুলিয়া, ১৪ অগাষ্ট: স্বাধীনতা দিবসের আগে রেল স্টেশন ও রেল লাইনে যাতে কোনও নাশকতা রুখতে যৌথ তল্লাশি অভিযান চলছে পুরুলিয়া জেলা জুড়ে। অতীতের ঘটনা মাথায় রেখে দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের পুরুলিয়া স্টেশন সহ জঙ্গল মহলের ঝাড়খণ্ড সীমান্ত বিরামডি, বরাভুম, কোটশিলা, জয়পুর বিভিন্ন রেল স্টেশনে তল্লাশি শুরু করেছে আর পি এফ ও পুরুলিয়া জি আর পি থানার পুলিশ।

স্নিফার ডগ, মেটাল ডিটেক্টরের সাহায্যে এই তল্লাশি চলে। জিআরপির এক আধিকারিক জাকির আনসারী জানান, “পুরুলিয়া জেলা এক সময় মাও অধ‍্যুষিত ছিল। যদিও এখন তারা সক্রিয় নয়। তবুও যাতে কোন ধরনের নাশকতা না ঘটাতে পারে সেই বিষয়ে আমরা তৎপর রয়েছি।” পুরুলিয়া স্টেশনের যাত্রীর ব্যাগ পত্র মেটাল ডিরেক্টর, স্নিফার ডগ নিয়ে তল্লাশি চালানো হয়। ট্রেনের ভিতরেও তল্লাশি অভিযান চালায় আর পি এফ।

অন্যদিকে, জেলা পুলিশের পক্ষ থেকেও বিশেষ অভিযান চলে। জেলার আন্তঃরাজ্য সীমান্ত থানাগুলিকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *