যানজট মুক্ত করতে উদ্যোগী হল পুরুলিয়া পৌরসভা, গড়ে উঠছে পার্কিং জোন

সাথী দাস, পুরুলিয়া, ২৮ জুলাই: পুজোর আগে জেলা সদর যানজট মুক্ত করতে উদ্যোগী হল পুরুলিয়া পৌরসভা। জেলা সদরে বিভিন্ন জায়গায় বড় ও ছোট আকারে পার্কিং জোন গড়ে তুলছে এই পৌরসভা।

রাজ্যের অন্যতম প্রাচীন শহরে যানজট অন্যতম সমস্যা। পথচারিদের যাতায়াত করতে নাভিশ্বাস হয়ে ওঠে। বেগ পেতে হয় ট্রাফিক পুলিশকেও। যানযট থেকে রেহাই পেতে সব মহল থেকে দাবি ছিলই। স্থানের অভাবে পার্কিং জোন গড়ে উঠছিল না এতদিন। উদ্বেগ ছিল পুরুলিয়া পৌরসভার। তাই শুরু হয়েছিল পরিকল্পনা আর জায়গার খোঁজ। শেষ পর্যন্ত শহরের বিভিন্ন দিকে খোঁজ নেওয়ার পর পৌরসভা সংলগ্ন ঐতিহ্যবাহী জুবিলি ময়দানের একাংশে গড়ে উঠছে সেই প্রত্যাশিত পার্কিং জোন। যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু হয়েছে। সাইকেল মোটর সাইকেল ছাড়াও চার চাকা সহ অন্যান্য ছোট যান এই পার্কিং জোনে রাখা যাবে ন্যূনতম ফি দিয়ে।
এই জুবিলি ময়দান ছাড়াও পুরুলিয়া বাস স্টান্ড, ভগত সিং মোড় এবং বেশ কিছু গুরত্বপূর্ণ স্থানে ছোট আকারে পার্কিং জোনের তৈরি ভাবনা রয়েছে পৌরসভার বলে জানান পুর প্রশাসনিক বোর্ডের সদস্য বৈদ্যনাথ মন্ডল।

পূজোর আগেই বেশ কিছু পার্কিং জোন গড়ে তোলা হবে বলে জানান, বোর্ডের আরেক সদস্য কাজল ব্যানার্জি।

জটের জটিলতা কাটিয়ে যানজট কী মুক্ত হবে পুরুলিয়া শহর? প্রশ্ন পুরুলিয়া শহর বাসীর।উত্তর দেবে সময়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *