রবীন্দ্রনাথের পূর্ণ মূর্তি বসাল পুরুলিয়া পুরসভা

সাথী দাস, পুরুলিয়া, ৮ আগস্ট: পুরুলিয়া জেলাজুড়ে শ্রদ্ধার সঙ্গে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস পালন হল। বিভিন্ন প্রতিষ্ঠান, অফিস, ক্লাব সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কবিকে স্মরণ করে। সেই আঙ্গিকেই পুরুলিয়া পৌরসভার নিজস্ব চত্বরে রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্নাবয়ব মূর্তি স্থাপন করে শ্রদ্ধা জানাল।

মূর্তির আবরণ উন্মোচন করে আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন বিষয়ক দফতরের মন্ত্রী সন্ধ্যা রানি টুডু। তার আগে মঞ্চে কবিগুরুর ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। একই ভাবে শ্রদ্ধা জানান পুর প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান মৃগাঙ্ক মাহাতো ও সদস্যরা, বিধায়ক সুশান্ত মাহাতো, বিশিষ্ট সমাজ সেবি গুরপদ টুডু প্রমুখ ব্যক্তিবর্গ।

পুরসভার পক্ষে জানানো হয়, কবিগুরুর প্রাসঙ্গিকতা নবীন প্রজন্মের মধ্যে প্রসার ঘটাতে পূর্ণাবয়ব মূর্তি স্থাপন করা হল। এছাড়া সংস্কৃতির পরিবেশ পুর এলাকায় ছড়িয়ে দিতে আগামী দিনে আরও বিশ্বকবির মূর্তি স্থাপন করা হবে বলে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *