সাথী দাস, পুরুলিয়া, ২৬ এপ্রিল: জেলার কোভিড পরিস্থিতি নিয়ে পুরুলিয়ার জেলাশাসক ও জেলা পুলিশ সুপারের সঙ্গে বিশেষ বৈঠক করলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর নেতৃত্বে বিজেপির এক প্রতিনিধি দল। করোনার চিকিৎসা নিয়ে সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো নানা বিষয়ে আলোচনা করেন জেলাশাসক ও পুলিশ সুপারের সঙ্গে। পুরুলিয়ায় দিন দিন বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় জেলায় আক্রান্তের সংখ্যা ৫৯২। বিশেষ করে পুরুলিয়া পৌরসভা এলাকায় আক্রান্তের সংখ্যা সর্বাধিক। এটাই উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে এখন।

সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো বলেন, আতঙ্ক নয়, মানুষকে সচেতন হতে হবে, করোনার বিরুদ্ধে সবাইকে একজোট হয়ে লড়তে হবে। সাংসদ ছাড়াও এদিনের ওই প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন বিজেপির জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী, দলের দুই প্রার্থী সুদীপ মুখার্জি, নরহরি মাহাতো প্রমুখ।

