কোভিডে আক্রান্ত পুরুলিয়ার স্বাস্থ্য আধিকারিকের মৃত্যু

সাথী দাস, পুরুলিয়া, ২ জানুয়ারি: নতুন বছরের দ্বিতীয় দিনেই বড়সড় ধাক্কা খেল পুরুলিয়া জেলা স্বাস্থ্য দফতর। মৃত্যু হল এক স্বাস্থ্য আধিকারিকের। আজ, ভোরের দিকে কলকাতা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন সহকারী জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক-১ সত্য নারায়ণ চৌধুরী। এই বিষয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা: কুনাল কান্তি দে জানান, ডেপুটি সিএমওএইচ-১ সত্য নারায়ণ চৌধুরী কয়েকদিন আগে কোভিডে আক্রান্ত হয়েছিলেন। কলকাতা মেডিক্যাল কলেজে তাঁর চিকিৎসা চলছিল। সেখানেই আজ ভোরের দিকে তাঁর মৃত্যু হয়। তবে, কোভিডেই তিনি মারা গেছেন বলে স্পষ্ট করেননি মুখ্য স্বাস্থ্য আধিকারিক। কোথায় কীভাবে আক্রান্ত হন ওই স্বাস্থ্য আধিকারিক তা খতিয়ে দেখছে জেলা স্বাস্থ্য দফতর।

এদিকে আজ সকাল থেকেই জেলা সদর ছাড়াও, রঘুনাথপুর, ঝালদা, মানবাজার মহকুমা সদরে সচেতনতামূলক অভিযান চালায় স্থানীয় প্রশাসন। স্বাস্থ্য দফতরের পরামর্শ ও কোভিড বিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয় জনসাধারণকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *