পুরুলিয়া জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের প্রতিবাদ মিছিল

সাথী দাস, পুরুলিয়া, ২৬ আগস্ট: রান্নার গ্যাস ও নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি, কেন্দ্রের রাজনৈতিক প্রতিহিংসা পরায়নতার অভিযোগ তুলে পথে নামল পুরুলিয়া জেলা তৃণমূল মহিলা কংগ্রেস। আজ বিকেলে পুরুলিয়া শহরের রথতলা মোড় থেকে মিছিল শুরু হয়। মেইন রোড ধরে চকবাজার হয়ে ট্যাক্সি ষ্ট্যান্ডে এসে শেষ হয়। পুরুলিয়া জেলা তৃণমূল মহিলা কংগ্রেস সভানেত্রী সুমিতা সিং মল্লর নেতৃত্বে মিছিলে অংশ নেন অন্যান্য নেত্রী ও সদস্যারা। যোগ দেন পুরুলিয়া তৃণমূল শহর কংগ্রেস নেতৃত্বও।

অ্যাফ্রন পরে মিছিলে কেন্দ্রের নীতির বিরুদ্ধে স্লোগান তোলেন মহিলারা। মূলত স্লোগানে প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্র সরকারের বিরুদ্ধেই গলা মেলান মিছিলের সবাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *