৮ নেতা নেত্রীকে দল থেকে বহিস্কার পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের

সাথী প্রামানিক, পুরুলিয়া, ১৭ ফেব্রুয়ারি: দল বিরোধী কাজের অপরাধে দল থেকে ৮ নেতা-নেত্রীকে বহিষ্কার পুরুলিয়া জেলা তৃণমূলের। কার্যত পৌর ভোটের আগে দল ৮ গোঁজ নির্দল প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নিল।

যাঁরা তৃণমূল থেকে টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন। এঁদের মধ্যে রয়েছেন পুরুলিয়া পৌরসভার প্রাক্তন কাউন্সিলার ৩ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী দেবাশীষ চ্যাটার্জি, প্রাক্তন কাউন্সিলর ৬ নম্বর ওয়ার্ডের মৌসুমী ঘোষ তথা তৃণমূল শহর মন্ডল মহিলা সভানেত্রী। এছাড়া তিন তৃণমূল নেতা নেত্রী বহিস্কার হন। এঁরা হলেন ১২ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী তথা শহর মহিলা কমিটির সদস্যা রুমকি কর্মকার, দুই তৃণমূল জেলা কমিটির সদস্য ২৩ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী রঞ্জিত দত্ত ও ২ নং ওয়ার্ডের নির্দল প্রার্থী দোলন ঘোষ। আজ জেলা সদর কার্যালয়ে সাংবাদিক বৈঠকে দলের সিদ্ধান্তের কথা জানিয়ে দেন তৃণমূল জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া। একই সাথে ঝালদা পৌর ভোটের ৩ নির্দল প্রার্থী চিকু চন্দ্র, সোমনাথ কর্মকার ও কার্তিক বাউরিকে ৬ বছরের জন্য বহিষ্কার করে তৃণমূল।

তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো, দলের অন্যতম বরিষ্ঠ নেতা তথা জেলাসভাধিপতি ও অন্যান্য জেলা নেতৃত্বকে সঙ্গে নিয়ে দলের সিদ্ধান্তের কথা ঘোষণা করেন জেলা সভাপতি। বহিষ্কারের কথা জানার পরই প্রাক্তন কাউন্সিলর ৬ নম্বর ওয়ার্ডের মৌসুমী ঘোষ বলেন, “আমি দলের সৈনিক ছিলাম। ওরা বহিস্কার করলেও আমার চলনে বলনে দিদির কথাই ফুটে উঠবে। আর আমি নিশ্চিত জিতব। পরের ভাবনা পরেই ভাববো।”

বহিষ্কৃত দেবাশীষ চ্যাটার্জি বলেন, “দল আমাকে গুরুত্ব দিয়েছে কবে? কোনও পদেই ছিলাম না। পুর ভোটে মানুষই শেষ কথা বলে, দল নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *