পুরুলিয়া জেলা তৃণমূলে আমূল পরিবর্তন, যুবদের অগ্রাধিকার

সাথী দাস, পুরুলিয়া, ১৬ আগস্ট: পুরুলিয়া জেলা তৃণমূলে আমূল পরিবর্তন। গুরুপদ টুডুর বদলে জেলা তৃণমূল সভাপতির নতুন দায়িত্ব পেলেন সৌমেন বেলথরিয়া। শান্তিরাম মাহাতোর বদলে জেলা চেয়ারম্যানের নতুন দায়িত্ব পেলেন হংসেশ্বর মাহাতো। নিয়তি মাহাতোর পরিবর্তে জেলা মহিলা তৃণমূল সভানেত্রী হলেন নমিতা সিং মুড়া। বিধায়ক সুশান্ত মাহাতোর পরিবর্তে জেলা যুব সভাপতির নতুন দায়িত্ব পেলেন মেঘদূত মাহাতো। প্রফুল্ল মাহাতোর পরিবর্তে জেলা শ্রমিক সংগঠনের দায়িত্ব পেলেন উজ্জ্বল মাহাতো। একইসঙ্গে রাজ্য সাধারণ সম্পাদকের নতুন দায়িত্ব পেলেন প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো।

পুরুলিয়া শহর সভাপতির দায়িত্ব দেওয়া হয় জ্যোতির্ময় ব্যানার্জিকে। সহ সভানেত্রী করা হয় ময়ূরী নন্দীকে। অন্যদিকে প্রবীণ বিষ্ণু চরণ মেহতা হন রঘুনাথপুর শহর কমিটির সভাপতি। দেবাশিস সেন হন ঝালদার সভাপতি।

দলের নির্দেশ মেনে বিদায়ী সভাপতি গুরুপদ টুডু বলেন, “আগামী দিনে আরও সংঘবদ্ধ হয়ে দল চলবে বলে আশা রাখি।” কার্যভার গ্রহণ করার আগে প্রত্যয়ী সভাপতি সৌমেন বলেন, “সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *