সাথী দাস, পুরুলিয়া, ৭ অক্টোবর: পুজোর মুখে রাজস্ব বাড়াতে উদ্যোগী হল পুরুলিয়া জেলা আবগারি দফতর। অবৈধ চোলাই মদের ঠেক বন্ধ করে সেই লক্ষ্য পূরণে বিশেষ অভিযান ওই দফতরের। আজ পুলিশকে সঙ্গে নিয়ে অবৈধ চোলাই মদের ঠেকে অভিযান চালায় পুরুলিয়া জেলা আবগারি দপ্তর।

পুরুলিয়ার আড়ষা থানা এলাকার নালাকচা, মুদালী, পিঠাই সহ বেশ কিছু গ্রামের চোলাই তৈরির ঠেকে অভিযান চালায় আবগারি দপ্তর। উদ্ধার হয় একশো কুড়ি লিটার চোলাই মদ ও তিন হাজার দুশো লিটার চোলাই মদেরর কাঁচা মাল। এছাড়া ১৭ টি পলিথিনের ড্রাম ও আনুষঙ্গিক উপকরণ বাজেয়াপ্ত করে। যদিও কোনও চোলাই মদ কারবারীকে গ্রেফতার করা হয়নি বলে জানান আজকের অভিযানের নেতৃত্ব দেওয়া
আফগারি দফতরের জেলা সুপার দীপক রায়।

তিনি বলেন, “পুজোর মুখে বড়সড় সাফল্য জেলা আবগারি দফতরের। এই অভিযান জারি থাকবে। এই রকম অবৈধ চোলাই কারবারের জন্য রাজস্বের ক্ষতি হচ্ছে।”

