সরকারি প্রচারমূলক হোর্ডিং খুলছে পুরুলিয়া জেলা নির্বাচন দফতর

সাথী দাস, পুরুলিয়া, ২৬ ফেব্রুয়ারি: নির্বাচন আচরণ বিধি চালু হতেই তা লাগু করতে তৎপর হল পুরুলিয়া জেলা নির্বাচন দফতর। আজ রাতেই জেলা নির্বাচন আধিকারিকের কার্যালয় চত্বরে থাকা রাজ্য সরকারের প্রচারমূলক হোর্ডিং ফ্লেক্স তুলে ফেলল। জেলা নির্বাচন আধিকারিক অভিজিৎ মুখার্জি বলেন, “নির্বাচন আচরণ বিধি মেনেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। সরকারি দেওয়ালে কোনও রাজনৈতিক দলের প্রচার মুছে ফেলা হবে।”

২৭ মার্চ পুরুলিয়া জেলার সব ক’টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। তার আগে সব রাজনৈতিক দলগুলি প্রস্তুতি নিয়েছে। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক তথা সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো বলেন, “আমরা প্রস্তুত। ৯টি আসনেই এবার আমরা জিতব। শুধু সময়ের অপেক্ষা মাত্র।”

তৃণমূল জেলা সভাপতি গুরুপদ টুডু প্রত্যয়ের সঙ্গে বলেন, “বিজেপিকে কুপোকাত করবেন ভোটাররা। মিথ্যে প্রতিশ্রুতির জবাব দেবেন তাঁরা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *