দ্রুতগামী ট্রেন পাস হওয়ার সময় আচমকা খুলল রেলগেট, পানাগড়ে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল পূর্বা এক্সপ্রেস, গাফিলতি মানতে নারাজ রেল

জয় লাহা, দুর্গাপুর, ১৯ সেপ্টম্বর: ফের রেলকর্মীদের উদাসীনতা! দ্রুতগামী ট্রেন পাস হওয়ার সময় আচমকা খুলল রেলগেট। বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল ডাউন পূর্বা এক্সপ্রেস। 

বরাত জোরে প্রাণে বাঁচল পথচলতি মানুষ। প্রশ্ন উঠেছে, রেলসুরক্ষায়। যদিও ঘটনা মানতে নারাজ রেল কর্তৃপক্ষ। সোমবার এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পানাগড় রেল স্টেশনে পশ্চিম গেট এলাকায়। ঘটনার মুহূর্তের ছবি হল সোশ্যাল সাইটে হল ভাইরাল।

ঘটনায় জানাগেছে, সোমবার বিকেল নাগাদ ডাউন পূর্বা পাস হচ্ছিল পানাগড় স্টেশনের ওপর দিয়ে। নিয়ম মতো স্টেশনের দুই প্রান্তে থাকা দুটি রেলগেট বন্ধ হয়ে যায়। কিন্তু আচমকাই রেলগেটে উঠে যায়। তার মধ্যে রাস্তা দিয়ে গাড়ি ও মানষজন চলাচল শুরু করে। এদিকে ততক্ষণে ডাউন পূর্বা নির্ধারিত লাইনে দ্রুত গতিতে ঢুকে পড়ে। যদিও কয়েকজন রেলকর্মী তড়িঘড়ি কেবিন থেকে নেমে যান চলাচল আটকে দেয়। রেলগেটের ভেতর দাঁড়িয়ে গাড়ি মানুষজন। অন্যদিকে তীব্র গতিতে ছুটে চলছে পূর্বা এক্সপ্রেস। আচমকা দ্রুতগামী ট্রেন পাস হতে দেখে হকচকিয়ে যান পথচলতি মানুষ। ট্রেন আসার খবরে গেট বন্ধ হল, আবার ট্রেন পাস হতে না হতেই কি করে খুলল রেলগেট? প্রশ্ন উঠেছে, কেবিনম্যানদের কর্তব্যে। বড়সড় দুর্ঘটনার হাত থেকে যেমন রক্ষা পায় পূর্বা এক্সপ্রেস। তেমনই বরাত জোরে রক্ষা পায় পথচলতি সাধারণ মানুষ ও গাড়ি।

ঘটনার মুহূর্তের ছবি নিমেষে ছড়িয়ে পড়ে মুঠোফোনে। সোশ্যাল সাইটে ভিডিও ভাইরাল হতেই প্রশ্নের মুখে পড়ে রেল সুরক্ষা। প্রশ্নের মুখে পড়ে রেলকর্মীদের ভূমিকা। যদিও ঘটনার কথা বেমালুম অস্বীকার করে আসানসোল রেল ডিভিশন। আসানসোল রেল ডিভিশনের জনসংযোগ বিভাগ সাফ জানিয়ে দেন, এধরনের কোনো ঘটনা ঘটেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *