চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের জগন্নাথপুরের ভট্টাচার্য পরিবারের পুজো ৩২৬ বছরে পা রাখল 

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১২ অক্টোবর: ৩২৬ বছর আগে জমিদারি হারিয়েছে চন্দ্রকোনার জগন্নাথপুরের ভট্টাচার্য পরিবার। হাতছাড়া হয়েছে বিষয়-আশয়- সম্পত্তি। জমিদার বাড়ি ছেড়ে আসতে হয়েছে অন্য গ্রামে। তবুও বন্ধ হয়নি দুর্গার আরাধনা।

এই ব্রাহ্মণ পরিবারের ৩২৬ বছর আগের জমিদার বাড়িতে জাঁকজমকপূর্ণ ভাবে চলত মা দুর্গার  আরাধনা। কিন্তু এখন সে সব অতীত, অভাবের টানে ভট্টাচার্য পরিবার মা দুর্গার পূজা আর সেভাবে করে উঠতে পারেনি। তবে ৩২৬ বছরের পুরনো রীতি নীতি মেনে এখনও ভট্টাচার্য বাড়িতে পূজিতা হয়ে আসছেন মা।এবারেও অর্থের অভাবে নমো নমো করে চলছে তাদের পুজো। নেই সেই সাজো সাজো রব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *