মমতা বন্দ্যোপাধ্যায়ের মঙ্গল কামনায় পুজো পাঠ পুরুলিয়ার ঝালদায়

সাথী দাস, পুরুলিয়া, ৩০ সেপ্টেম্বর: নেত্রীর জয় ও মঙ্গল কামনায় পুজো পাঠ ও হোম যজ্ঞ করল তৃণমূল। আজ ঝালদা শহর যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দলীয় কার্যালয়ে এই অনুষ্ঠান হয়। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, ভবানীপুর উপনির্বাচন যেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় আজ প্রতিদ্বন্দ্বীতা করছেন। আজ তিন জায়গায় উপনির্বাচন তার সাথে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী। তাঁর জয় ও শান্তিপূর্ণ নির্বাচন করতেই এই পূজার্চনা।

আজ সকাল থেকেই এই অনুষ্ঠানের আয়োজন করতে উপস্থিত ছিলেন ঝালদা শহর যুব নেতৃত্ব থেকে কর্মীরা। পূজো পাঠ করে প্রসাদ বিতরণ করেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *