উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় সুনিশ্চিত করতে বনগাঁয় যজ্ঞের আয়োজন তৃণমূলের

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৪ সেপ্টেম্বর: কলকাতার ভবানীপুর কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় সুনিশ্চিত করার আশায় বিশেষ যজ্ঞ করলেন তৃণমূল নেতা, কর্মীরা। মঙ্গলবার সকালে বনগাঁর হাসপাতাল সংলগ্ন সিদ্ধেশ্বরী কালী মন্দিরে এই যজ্ঞের আয়োজন করা হয়।

এদিনের এই যজ্ঞের কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি আলোরানী সরকার, বনগাঁ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ দাস, যুব তৃণমূল সভাপতি সহ বনগাঁ পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের অন্যান্য তৃণমূল নেতা নেত্রীরা।

এ ব্যাপারে তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি আলো রানী সরকার বলেন, ‘ভবানীপুর সহ রাজ্যের যে যে কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে, সেই সব কেন্দ্রের সমস্ত তৃণমূল প্রার্থী যাতে জয়ী হন, সেই কামনায় এই যজ্ঞের আয়োজন করা হয়েছে। আমাদের আশা, মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের সমস্ত প্রার্থীই মানুষের আশীর্বাদ নিয়ে বিপুল ভোটে জয়ী হবেন। আর মমতা
বন্দ্যোপাধ্যায়ের তো কল্পতরুর মতো মানুষের পাশে দাঁড়াতে হাত বাড়িয়ে আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *