হাবড়াবাসীর আবেগের কাছে হার মানল লকডাউন, ঘরের ছেলে জ্যোতিপ্রিয় মল্লিকের দ্রুত আরোগ্য কামনায় চলছে হোম যজ্ঞ

আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৭ সেপ্টেম্বর: ঘরের ছেলে দ্রুত সুস্থ হয়ে ঘরে ফিরে আসুক একটাই প্রার্থনা বৃহত্তর হাবড়াবাসীর। তাই লকডাউনের মধ্যেই মন্ত্রীর দ্রুত আরোগ্য কামনায় হাবড়ার বিভিন্ন এলাকায় চলছে হোম যজ্ঞ।

হাবড়াবাসীর নয়নের মণি তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের দ্রুত আরোগ্য কামনায় হাবড়া শহরে চলছে একাধিক যজ্ঞ অনুষ্ঠান। হাবড়ার বিধায়ক তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক করোনা আক্রান্তর খবর ছড়িয়ে পড়তেই হাবড়া বিধানসভা এলাকার অসংখ্য মানুষ আবেগ প্রবণ ভাবে আপ্লুত হয়ে মানষিক ভাবে ভেঙে পড়েন। খাদ্যমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করে হাবড়ার ২ নম্বর ওয়ার্ডের তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে, হাবড়ার পাট পট্রি কালীমন্দিরের সামনে পাশাপাশি হাবড়া বিধানসভা এলাকার বিভিন্ন জায়গায় চলছে হোম যজ্ঞ।

রবিবার রাতে করোনা আক্রান্ত হন হাবড়ার মানুষের নয়ণের মনি তথা রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। শরীরের বেশ কিছু উপসর্গ নিয়ে এই মুহূর্তে তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। হোম যজ্ঞে সামিল হয়ে হাবড়ার মানুষের ভগবানের কাছে প্রার্থনা ছিল হাবড়ার বিধায়ক তথা রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক দ্রুত সুস্থ হয়ে উঠুক পুনরায় তিনি দ্রুততার সাথে আমাদের মধ্যে ফিরে আসুক।

এই নিয়ে হাবড়া পৌরসভার প্রশাসক বোর্ডের সদস্য তারক নাথ দাস জানান, আমাদের সকলের অবিভাবক খাদ্যমন্ত্রীর অসুস্থতার খবর শুনে হাবড়ার মানুষের মধ্যে খাওয়া-দাওয়া বন্ধ করে দিয়েছে অনেকেই। তাই তার সুস্থতা কামনায় এই হোম যজ্ঞের আয়োজন আমাদের।আবেগ প্রবণ হয়ে হোম যজ্ঞের অনুষ্ঠানে সামিল হন এলাকার অসংখ্য মানুষ। সাধারণ মানুষের এতটাই ভালোবাসা বিধায়ক তথা খাদ্যমন্ত্রীর উপর তাই তার সুস্থতা কামনায় এই হোম যজ্ঞের আয়োজন। ভগবানের কাছে প্রার্থনা একটাই দ্রুত সুস্থ হয়ে পুনরায় স্বাভাবিক জীবনের মাধ্যমে কাজে যোগদান করুক হাবড়ার মানুষের ঘরের ছেলে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।সকলের মুখে একটাই কথা তোমার অপেক্ষায় আমরা বৃহত্তর হাবড়াবাসী সহ গোটা রাজ্য “দ্রুত সুস্থ হয়ে ঘরে ফিরে এসো দাদা”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *