TMC, Midnapur, জনসংযোগ কর্মসূচি মানস ভুঁইঞার

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৫ এপ্রিল: আসন্ন সবং বিধানসভা নির্বাচন-কে সামনে রেখে জোরকদমে শুরু হয়েছে রাজনৈতিক তৎপরতা। এই প্রেক্ষিতে দশগ্রাম ৪নং অঞ্চলের কলনদা থেকে মশাগ্রাম পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার দীর্ঘ মিছিল ও জনসংযোগ কর্মসূচি সম্পন্ন করলেন রাজ্যের মন্ত্রী তথা ডাঃ মানস রঞ্জন ভুঁইঞা।

রবিবারের এই কর্মসূচিতে স্থানীয় কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পথচলতি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করেন তিনি এবং রাজ্যের উন্নয়নমূলক কাজের বার্তা তুলে ধরেন। এলাকায় উন্নয়ন, রাস্তা, স্বাস্থ্য পরিষেবা ও কর্মসংস্থানের মতো বিষয়গুলিকে সামনে রেখেই জনসংযোগ চালানো হয়।

মন্ত্রী জানান, আসন্ন নির্বাচনে মানুষের আশীর্বাদ নিয়েই তিনি আবারও জয়লাভের ব্যাপারে আশাবাদী। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও মানুষের সঙ্গে নিবিড় সম্পর্কই তার প্রধান শক্তি বলে তিনি উল্লেখ করেন।

অন্যদিকে, একই দিনে মোহাড় ১১নং অঞ্চলেও অনুষ্ঠিত হয় আরেকটি বড় মিছিল ও জনসংযোগ কর্মসূচি। এই কর্মসূচিতেও স্থানীয় স্তরে ব্যাপক সাড়া মেলে। গ্রামাঞ্চলের সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের সমস্যা ও চাহিদার কথা শোনেন নেতৃত্ব।

সব মিলিয়ে, আসন্ন নির্বাচনকে সামনে রেখে সবং বিধানসভা এলাকায় রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে এবং বিভিন্ন দল নিজেদের শক্তি প্রদর্শনে মরিয়া হয়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *