জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৮ জুন: পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ ও বেলদা থানার উদ্যোগে বুধবার জন সংযোগ ও সমাধান কর্মসূচি নেওয়া হয়েছিল। বেলদা থানা এলাকার আসদা মাধ্যমিক শিক্ষাকেন্দ্রে এই কর্মসূচির আয়োজন করা হয়।এলাকাবাসীরা তাদের বিভিন্ন সমস্যা ও অভাব অভিযোগ নিয়ে এই কর্মসূচিতে উপস্থিত হন।

প্রত্যন্ত অঞ্চলে পুলিশের এই কর্মসূচি যেমন এলাকাবাসীদের সঙ্গে নিবিড় সংযোগ স্থাপনের লক্ষ্যকে প্রতিপন্ন করেছে, তেমনি পুলিশের এই কর্মসূচিতে তাদের নানাবিধ সমস্যার সমাধান করতে পেরে এলাকাবাসীরাও উপকৃত এবং খুশি হয়েছেন।


