টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত পুরুলিয়ায়, ভাঙ্গল কাঁচাবাড়ি, গাছের ডাল

সাথী দাস, পুরুলিয়া, ২৬ মে: রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে যসের প্রভাব পড়ল পুরুলিয়া জেলাতেও। টানা বৃষ্টিতে কাঁচা বাড়ি ভাঙ্গল পুরুলিয়া জেলার বিভিন্ন গ্রামে। ভেঙ্গে পড়ে গাছের ডাল। টানা বৃষ্টিতে বিপর্যস্ত হল জনজীবন। যদিও আংশিক লকডাউন জারি রয়েছে এখনও। তবুও আজ নির্দিষ্ট সময়ে কোনও পথচারীকে রাস্তায় দেখা যায়নি। নির্ধারিত সময়ে দোকানপাট সেভাবে খোলা ছিল না।

যসের প্রভাব পড়তে পারে পুরুলিয়া জেলাতেও এমনই পূর্বাভাস দেওয়া হয়েছিল আবহাওয়া দফতর থেকে। সেই মতো মঙ্গলবার সারারাত ধরে অল্পবিস্তর ঝড় বৃষ্টি হয়েছে পুরুলিয়া জেলাজুড়ে। আর আজ সকাল থেকে জেলাজুড়ে চলছে ঝড় এবং বৃষ্টি। আর তার ফলেই ঘটে গেল বিপত্তি। পুরুলিয়ার রঘুনাথপুর ১ নং ব্লকের বাবুগ্রাম গ্রাম পঞ্চায়েতের জুলুডি গ্রামে মহাবীর মাজী নামে এক ব্যক্তির কাঁচা বাড়ির দেওয়াল ভেঙ্গে পড়ল। এদিন সকালে হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ে বাড়ির এক পাশের দেওয়াল।

জানাগেছে, মঙ্গলবার রাতে প্রশাসনের নির্দেশিকা মেনে বাড়ির সদস্যরা স্থানীয় স্কুলের ‘সাইক্লোন সেল্টার সেফ হোমে’ চলে গিয়েছিলেন। তাই বরাতজোরে রক্ষা পান বাড়ির সকল সদস্য। তা না হলে ঘটতে পারতো বড়োসড়ো বিপত্তি। ঘটনার খবর শুনে সেখানে গিয়ে পৌঁছায় উপপ্রধান সোমনাথ নন্দী। তিনি যস পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর সরকারিভাবে ওই ব্যক্তির পরিবারকে সাহায্য করার আশ্বাস দেন।

এই রকম ঘটনা প্রায় জেলার বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে আজ। তবে, বড় ধরনের ঘটনা ঘটেনি বলে জানান জেলাশাসক রাহুল মজুমদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *