বাংলাদেশের ঘটনার প্রতিবাদে হাবড়া ও বসিরহাটে বিশ্ব হিন্দু পরিষদের মিছিল

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা,
২২ অক্টোবর: বাংলাদেশের কুমিল্লা, নোয়াখালিতে ইস্কন মন্দির সহ একশোরও বেশি দুর্গাপুজোর মণ্ডপে হামলার প্রতিবাদে মিছিল। শুক্রবার বসিরহাট ও হাবড়ায় এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে বিশ্ব হিন্দু পরিষদ৷ মিছিলে অংশ নেন উত্তর ২৪ পরগনার বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা৷ তাদের বক্তব্য, যেভাবে কিছু মানুষ সাম্প্রদায়িক হিংসা ছড়াতে চাইছে, তা প্রতিহত করতে সবাইকে একজোট হতে হবে৷ গোটা ঘটনায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা৷ তোলেন মৌলবাদকে প্রশ্রয় দেওয়ার মতো গুরুতর অভিযোগ৷

উত্তর ২৪ পরগনার হাবড়া থানা এলাকার এক নম্বর রেলগেট এলাকা থেকে বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা এক মিছিলের আয়োজন করে শুক্রবার, মূলত বাংলাদেশে জেহাদিদের দ্বারা হিন্দু মঠ ও মন্দির ভাঙ্গচুর ও সনাতন হিন্দুদের লাগাতার হত্যা, তাদের বাড়িঘর ভাঙ্গচুর ও লুটপাটের প্রতিবাদে বিশ্ব হিন্দু পরিষদের ডাকে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। এদিনের মিছিল এক নম্বর রেলগেট হাবড়া স্টেশন হয়ে নগরউখড়া মোড় এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে সামিল হয় বিশ্ব হিন্দু পরিষদের সদস্য ও বজরং দলের সদস্য ছাড়াও হিন্দু সনাতন ধর্মাবলম্বী সাধারণ মানুষ। এদিনের মিছিল থেকে বাংলাদেশে হিন্দুদের উপর নির্মম অত্যাচারের ঘটনায় দোষীদের অবিলম্বে শাস্তির দাবিতে এই বিক্ষোভ মিছিলে সামিল হন তারা। বিক্ষোভকারীদের দাবি, যেভাবে হিন্দুদের উপর অত্যাচার হয়েছে তাতে আগামী দিনে ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে এ বাংলাতেও তারই প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *