এইমস হাসপাতালে মিটিং সেরে বেরনোর সময় কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ি ঘিরে বিক্ষোভ চাকরি প্রার্থীদের, ছবি তুলতে গেলে সাংবাদিকদের বাধা ও মারধর

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১২ মে: নদিয়ার কল্যাণীর এইমস হাসপাতালে মিটিং সেরে বেরোনোর সময় কেন্দ্রীয় মন্ত্রী ডা: সুভাষ সরকারের গাড়ি ঘিরে বিক্ষোভ চাকরি প্রার্থীদের। ছবি তুলতে গেলে সাংবাদিকদের বাধা দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী।

স্থানীয় যুবক-যুবতীদের হাসপাতালে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে এই দাবি নিয়ে হাসপাতালের গেটের বাইরে বিক্ষোভ করছিলেন কয়েকজন যুবক যুবতী। এর আগেও একাধিকবার বিক্ষোভ দেখিয়েছে তারা। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে একটি মিটিংয়ে আসেন কেন্দ্রীয় মন্ত্রী ডঃ সুভাষ সরকার। মিটিং সেরে মন্ত্রীর গাড়ি বেরোনোর সময় বিক্ষোভ দেখাতে থাকেন। এরপর কল্যাণী থানার বিশাল পুলিশ বাহিনী হটিয়ে দেয় তাদের। বিক্ষোভ দেখানোর অভিযোগে চারজনকে আটক করেছে কল্যাণী থানার পুলিশ। ছবি তুলতে গিয়ে সাংবাদিকদের বাধা দেওয়া হয় ও মারধর করা হয় বলে অভিযোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *