কেন্দ্রীয় কৃষি আইন বাতিলের দাবিতে প্রতিবাদ কর্মসূচি

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২১ জুন: কেন্দ্রীয় কৃষি আইন বাতিলের দাবিতে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নং ব্লকের ঝাঁকরা এলাকায় প্রতিবাদ কর্মসূচি পালন করেছে এআইকেকেএমএস নামে রাজ্যের একটি বামপন্থী কৃষক সংগঠন। সোমবার সকালে ঝাঁকরা এলাকায় কেন্দ্র সরকারের কৃষি নীতির বিরোধিতা করে প্রতিবাদ কর্মসূচিতে সামিল হন এই কৃষক সংগঠনের নেতা কর্মীরা। কেন্দ্রীয় সরকার যে নতুন কৃষি আইন পাস করেছে সেই কৃষি আইন পুরোপুরি স্বার্থ বিরোধী। তাই এই কৃষি নীতি বাতিলের দাবিতে আজকের এই প্রতিবাদ কর্মসূচি বলে জানিয়েছেন সংগঠনের নেতা প্রদীপ মল্লিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *