অর্জুনি গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ তৃণমূল কর্মী সমর্থকদের

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৬ জুলাই: পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর এক নম্বর ব্লকের অর্জুনি গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলে সোমবার বিক্ষোভ দেখিয়েছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। ১০০ দিনের কাজের প্রকল্পে ঠিকমতো কাজ না হওয়া এবং আবাস যোজনায় যোগ্য ব্যক্তিদের বাড়ি না পাওয়ার অভিযোগ তুলে অর্জুনি গ্রাম পঞ্চায়েতের প্রধান বাদল চন্দ্র মাহাতোর বিরুদ্ধে তৃণমূল কর্মী সমর্থকরা এদিন পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ দেখান। ১০০ দিনের কাজ এবং আবাস যোজনায় অনিয়মের অভিযোগ সহ ১৪ দফা দাবি জানিয়ে ডেপুটেশন দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *