আমাদের ভারত, কলকাতা, ২৮ ফেব্রুয়ারি: আনিস খানের খুনীদের শাস্তির দাবিতে সোমবারও প্রেসিডেন্সির বাম পড়ুয়ারা বিক্ষোভ দেখান।
এসএফআইয়ের শাখা সম্পাদক অদ্রিজা কারক এ দিন এক বিবৃতিতে বলেন, “শাস্তি হল না দোষীদের। একই ভাবেই মইদুল, স্বপন কোলে, সুদীপ্তর খুনিদের শাস্তি হয়নি। কিন্তু আমরা আনিসের খুনের ইনসাফ চাই, আমরা রাস্তায় থাকবো। লড়াই–ই যে একমাত্র পথ তা চোখে চোখ রেখে শাসক দলের প্রত্যেককে বুঝিয়ে দিতে হবে। আমাদের প্রতিটি কমরেডের ওপর নেমে এসেছে অসহনীয় অত্যাচার। আমরা লড়াইতে আছি এবং থাকবো। শেষ দেখেই এই লড়াই এর শেষ হবে। “
আজকে এই নিয়েই ভারতের ছাত্র ফেডারেশন প্রেসিডেন্সি বিশ্বিদ্যালয় ইউনিট এর পক্ষ থেকে কর্মসূচী পালন এবং মিছিল করা হয় সারা ক্যাম্পাস জুড়ে এবং সব শেষে বিক্ষোভ সভা সংগঠিত করা হয়।

