আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৫ ফেব্রুয়ারি: নবান্ন অভিযানে পুলিশের মারে আহত মহিদুল ইসলাম মির্ধা’র মৃত্যুর ঘটনায় হাবড়া থানার গেটে তুমুল বিক্ষোভ বামফ্রন্টের কর্মী-সমর্থকদের। যশোর রোডে মিছিল করার পর হাবড়া থানার সামনে দোষী পুলিশ কর্মীর দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে তুমুল বিক্ষোভ দেখায় বাম ছাত্র যুব সংগঠনের কর্মীরা। পরে পুলিশি হস্তক্ষেপে বিক্ষোভ উঠে যায় বাম কর্মীদের।


