ভুয়ো ভ্যাকসিন কান্ডে দেবাঞ্জনের সঙ্গে যুক্তদের গ্রেফতার সহ একাধিক দাবিতে হাবড়া থানা ঘেরাও করে বিক্ষোভ ডিওয়াইএফআই’য়ের

সুশান্ত ঘোষ, উত্তর ২৪ পরগণা, ৩০ জুন: ভ্যাকসিন নিয়ে দ্বিচারিতা ও ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে গ্রেফতার দেবাঞ্জন দেবের সঙ্গে যুক্তদের গ্রেফতারের দাবি সহ একাধিক ইস্যু নিয়ে হাবড়া থানার সামনে বিক্ষোভ দেখায় ডিওয়াইএফআই কর্মী সমর্থকরা। পরে তারা থানায় স্মারকলিপি জমা দেয়।

বুধবার সকালে উত্তর ২৪ পরগনার হাবড়া বিধানসভার ডিওয়াইএফআই’য়ের পক্ষ থেকে ভ্যাকসিন নিয়ে দ্বিচারিতা ও যারা ভুয়ো ভ্যাকসিন কান্ডে দেবাঞ্জনের সঙ্গে জড়িত সঠিক তদন্ত করে অবিলম্বে তাদের গ্রেফতারের দাবি জানিয়ে হাবড়া থানার সামনে এক বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। পাশাপাশি হাবড়া থানায় ডেপুটেশন দেন ডিওয়াইএফআই কর্মীরা। এছাড়াও তাঁদের কর্মীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদ ও একাধিক ইস্যু নিয়ে এদিন থানা ঘেরাও করে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায়। ভ্যাকসিন নিয়ে দ্বিচারিতা করছে সরকারে থাকা ব্যক্তিরা, অবিলম্বে সমস্ত মানুষকে ভ্যাকসিন দিতে হবে এমনটাই দাবি জানান ডিওয়াইএফআই কর্মীরা। অবশেষে দীর্ঘ দুই ঘন্টা পর পুলিশের অনুরোধে বিক্ষোভ তুলে নেয় বিক্ষোভকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *