পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সবংয়ে বিক্ষোভ মিছিল ও জনসভা তৃণমূল এসসি এসটি সেলের

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১০ এপ্রিল: সবং ব্লকের এসসি, এসটি সেলের পক্ষ থেকে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রবিবার তেমাথানি বাজারে একটি বিক্ষোভ মিছিল এবং জনসভার আয়োজন করা হয়েছিল।

উপস্থিত ছিলেন মন্ত্রী মানস ভুঁইঞা এবং প্রাক্তন বিধায়ক গীতা ভুঁইঞা সহ জেলার এসটি সেলের সভাপতি ভদ্র হেমব্রম জেলা পরিষদ সদস্য ও রাজ্য তৃণমূল কংগ্রেসের এসটি সেলের অন্যতম সদস্য পিকু মান্ডি, জেলা পরিষদের সদস্য লক্ষীকান্ত হেমব্রম, মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ আবু কালাম বক্স, বিকাশ ভুঁইঞা,  সবং ব্লকের যুব সভাপতি নিশিকান্ত কর, কর্মাধ্যক্ষ মৌসুমী দাস দত্ত এবং সভায় সভাপতিত্ব করেন সুনীল টুডু। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *