জে মাহাতো, আমাদের ভারত, হুগলী, ১৯ ফেব্রুয়ারি: সাংসদ ও বিধায়ককে সঙ্গে নিয়ে ভোট প্রচারে বেড়িয়ে বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল প্রার্থী পরিণীতা ঘোষ। পাশাপাশি সাংসদকে সামনে পেয়ে নানা অভিযোগ তুলে ধরেন এলাকার বাসিন্দারা। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় আরামবাগ পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডে।
আরামবাগে ১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী পরিণীতা ঘোষ। শনিবার পরিণীতা ঘোষ সহ অন্যান্য তৃণমূলের কর্মীরা প্রচারে বেরলে মানুষ তৃণমূল প্রার্থী পরিণীতা ঘোষকে দেখে ক্ষোভে ফেটে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার, বিদায়ী পৌর প্রশাসক স্বপন নন্দী।
জানা গেছে, গত বারের কাউন্সিলর ছিলেন পরিণীতা ঘোষ। কাউন্সিলর থাকা কালীন কোনো কাজ করেননি। এমনকি নানা দুর্নীতির সাথে জড়িয়ে পড়েন। পাশাপাশি সরকারি প্রকল্প পেতে কোনো সহযোগিতা করেননি। তাই প্রচার বেড়িয়ে বিক্ষোভের মুখে পড়েন প্রার্থী।

