সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৭ জুলাই: গ্রামের মধ্যেই বেআইনি মদের ব্যবসা৷ পুলিশ প্রশাসনকে লিখিত অভিযোগ জানিয়েও বন্ধ হয়নি বেআইনি মদ বিক্রি৷ প্রতিবাদে বৃহস্পতিবার মদ বিক্রেতা বাড়ির সামনে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ, থানায় বারবার জানিয়েও কোনো লাভ হয়নি। ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার হানিডাঙ্গা গ্রামে।

গ্রামবাসীদের অভিযোগ, হানিডাঙ্গা গ্রামের বাসিন্দা কার্ত্তিক বিশ্বাস নামে এক ব্যক্তি কয়েক বছর ধরে বাড়িতে বেআইনি ভাবে মদ বিক্রি করছে৷ স্থানীয়রা বিভিন্ন ভাবে প্রতিবাদ করলেও মদ বিক্রি বন্ধ করেনি৷ পুলিশ, বিডিও, এসডিও’কে লিখিত ভাবে জানিও কোনো লাভ হয়নি৷ বাসিন্দাদের অভিযোগ, প্রতিবাদ করতে গেলে, উল্টে হুমকি দিচ্ছে মদ বিক্রেতা কার্ত্তিক৷ তিনি জানিয়েছে, পুলিশকে টাকা দিয়ে এই ব্যবসা করি। বনগাঁ থানার পুলিশ আমাকে কিছু করে পারবে না। এদিন শতাধিক গ্রামবাসী একত্রিত হয়ে মদ বিক্রি বন্ধের দাবিতে ওই বিক্রেতার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান৷
অভিযোগ, ১২ বছরের বাচ্চাদের কাছে মদ বিক্রি করছে অভিযুক্ত ব্যক্তি৷ গ্রামের লোকজন সেই মদ খেয়ে বাড়িতে এসে বৌ ছেলে মেয়েদের উপর অত্যাচার চালাছে৷ অভাবের সংসারে মহিলারা সংসার ছেড়ে চলে যাচ্ছে। বাইরে থেকে লোকজন গ্রামে ঢুকে মদ খেয়ে মহিলাদের উপর অত্যাচার করছে। পুলিশকে জানিয়েও কোনো লাভ হচ্ছে না। হেলদোল নেই প্রশাসনের।

