তারকেশ্বর মন্দিরের প্রবেশ পথে পুলিশি বেড়া সরানোর দাবিতে বিক্ষোভ ব্যবসায়ী এবং মন্দির পথ পদর্শকদের

আমাদের ভারত, হুগলী, ১৮ আগস্ট: করোনার জেরে প্রায় পাঁচ মাস বন্ধ তারকেশ্বর মন্দির। পাঁচ মাস ধরে আয় বন্ধ মন্দির সলগ্ন কয়েকশো ব্যবসায়ীর। মূলত শ্রাবণ মাসের মেলায় সারা বছরের বড় একটা অংশ আয় করে থাকেন মন্দির সংলগ্ন ব্যবসায়ীরা। গাজন মেলা এবং শ্রাবণী মেলা বন্ধ থাকার ফলে সেই আয়ও বন্ধ হয়েছে এ বছর।

শ্রাবণ মাস শেষ, মন্দিরে ভক্ত সমাগম খুব একটা হবে না। তাই এবার স্বাভাবিক হোক তারকেশ্বরের জন জীবন দাবি ব্যবসায়ী থেকে মন্দিরের পথ পদর্শকদের। মন্দির না খোলা হলেও ভক্তদের প্রবেশের অনুমতি দিক প্রশাসন। তাতে কিছুটা হলেও আয়ের পথ খুলবে বলে দাবি পথ পদর্শক থেকে ব্যবসায়ীদের। এই দাবিতে এদিন পুলিশি বেড়া সরানো এবং যাত্রীদের প্রবেশে নিষেধাজ্ঞা তুলতে মন্দির সংলগ্ন এলাকায় বিক্ষোভ দেখান বেশ কয়েক জন মন্দিরের পথ পদর্শক এবং ব্যবসায়ীরা।

তাদের দাবি, মন্দির বন্ধ থাকলেও ভক্ত প্রবেশে প্রশাসনিক নিষেধাজ্ঞা তুলে দেওয়া হোক মন্দির সংলগ্ন এলকায়। খবর পেয়ে ঘটনা স্থলে যায় তারকেশ্বর থানার পুলিশ এবং তারকেশ্বর পৌর প্রসাশক স্বপন সামন্ত। সমস্ত দিক আলোচনা করে তাদের দাবি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয় পুলিশ প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *