কেশপুর আইটিআই’তে অনির্দিষ্ট কালের জন্য ঘেরাও বিক্ষোভ পড়ুয়াদের

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২ মার্চ: দাবি না মিটলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিল কেশপুর গভর্মেন্ট আইটিআই কলেজের ছাত্ররা। কেশপুরে অবস্থিত গভর্মেন্ট আইটিআই কলেজে বিগত কয়েক মাস ধরে ছাত্র-ছাত্রীদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়েছিল, তার প্রধান কারণ ছিল শিক্ষকের অভাব ও প্রয়োজনীয় সরঞ্জামের অভাব। এই নিয়ে তারা বহু বার কলেজের প্রিন্সিপালের কাছে ডেপুটেশন জমা দিলেও কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে আশা ছাড়া আর কিছু পাওয়া যায়নি।

এবার ছাত্র-ছাত্রীরা কলেজ গেটের সামনে প্ল্যাকার্ড হাতে নিয়ে বসে বিক্ষোভ দেখালো। তাদের দাবি না মেটা পর্যন্ত তারা এই আন্দোলন থেকে এক চুলও সরবে না বলে জানিয়েছে ছাত্ররা। তবে খুব দ্রুত সমস্যার সমাধান করার আশ্বাস দিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *