ঋণ মুকুবের দাবিতে সমবায় সমিতিতে তালা দিয়ে বিক্ষোভ চাষীদের

কুমারেশ রায়, পশ্চিম মেদিনীপুর, ৯ ডিসেম্বর:
নিম্নচাপের জেরে তিনদিনের টানা বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন চাষীরা। ধান থেকে শুরু করে শীতকালীন সবজি জলের তলায়। আলু চাষীদের মাথায় হাত। বিভিন্ন ব্যাংক, সমবায় সমিতি থেকে ঋণ নিয়ে চাষীরা চাষ করেছিলেন। এখন শুধুই হতাশার ছবি।

তাই কৃষিঋণ মুকুবের দাবি নিয়ে আজ বৃহস্পতিবার চন্দ্রকোনা ২ ব্লকের ভগবন্তপুর গ্রাম পঞ্চায়েতের কল্লা খুড়সি সমবায় সমিতিতে তালা দিয়ে ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছেন চাষীরা। তাদের দাবি, কৃষিঋণ মুকুব করতে হবে। যদি কৃষিঋণ মুকুব না হয় তাহলে চাষীদেরকে বিষ খেয়ে মরতে হবে। এই ঘটনা মনে করিয়ে দিচ্ছে,চন্দ্রকোনা থানার কুঁয়াপুর গ্রাম পঞ্চায়েতের ধানঝাটি গ্রামের সেই কৃষকের কথা। যিনি কিছুদিন আগেই আলু চাষের ক্ষতির আশঙ্কায় বিষ খেয়ে আত্মহত্যা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *