তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের উপর হামলার প্রতিবাদ বালুরঘাটে, জেলাশাসকের অফিসের সামনে অবস্থান বিক্ষোভ কর্মী সমর্থকদের

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২ আগস্ট: পেগাসাস কান্ড এবং ত্রিপুরাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার প্রতিবাদে যুব তৃণমূলের তুমুল বিক্ষোভ বালুরঘাটে। সোমবার জেলা প্রশাসনিক ভবনের সামনে এই ঘটনার প্রতিবাদে অবস্থান বিক্ষোভ করল জেলা যুব তৃণমূল কংগ্রেস নেতারা।

এদিন দুপুরে জেলা যুব তৃণমূল সভাপতি অম্বরিশ সরকারের নেতৃত্বে শহরের মিউজিয়ামের সামনে এই অবস্থান বিক্ষোভে বসেন যুব তৃণমূলের সদস্য ও সমর্থকরা। যেখানে তৃণমূল নেতা শেখর দাশগুপ্ত, সুভাষ চাকী ছাড়াও উপস্থিত ছিলেন ছাত্র ও যুব নেতারা। সংসদে পেগাসাস নিয়ে মোদী সরকারের জবাব দিহি চাওয়ার পাশাপাশি তাদের দলের সর্ব ভারতীয় সম্পাদক অভিষেক ব্যানার্জির উপর বিজেপি আশ্রিত দুষ্কৃতিদের হামলার প্রতিবাদে সোচ্চার হন যুব তৃণমূলের বিক্ষোভকারীরা।

যুব তৃণমূল সভাপতি অম্বরিশ সরকার বলেন, বাংলার মাটিতে ক্ষমতা দখল করতে সামনের দরজা দিয়ে বিজেপি আসতে না পারায় পিছনের দরজা দিয়ে আসার চেষ্টা করছে। ত্রিপুরাতে আমাদের নেতৃত্বের উপর যেভাবে অত্যাচার চলছে গণতন্ত্রকে হত্যা করবার যেভাবে চক্রান্ত হচ্ছে তার বিরুদ্ধে আমাদের এই অবস্থান বিক্ষোভ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *