আনিসকান্ডে প্রেসিডেন্সির সামনে বিক্ষোভ সমাবেশ, কুশপুতুল দাহ এসএফআই’য়ের

আমাদের ভারত, কলকাতা, ২৫ ফেব্রুয়ারি:
শুক্রবার সন্ধ্যায় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সামনে কলেজ স্ট্রিট অবরোধ করে কুশপুতুল দাহ করে ভারতের ছাত্র ফেডারেশন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় শাখা। বিক্ষোভ দেখান হয় সেখানে।

এসএফআইয়ের শাখা সম্পাদক অদ্রিজা কারক এই প্রতিবেদককে এ দিন সন্ধ্যায় জানান, “নৃশংসতার দৃষ্টান্তমূলক পরিচয় দিয়ে রাজ্য সরকার খুন করেছে আনিস খানকে। আনিস খানের হত্যার প্রতিবাদে বিগত কয়েকদিন ধরে লাগাতার রাজপথে আন্দোলনে সামিল হয়েছে ভারতের ছাত্র ফেডারেশন। আনিস খানের হত্যার পর থেকেই আনিসের জন্য ইনসাফ চেয়ে বাঁকা ছাত্রদের সমস্ত প্রতিবাদ বিক্ষোভে আক্রমণ নামিয়ে এনেছে রাজ্য সরকারের দলদাস পুলিশ।

অথচ বেশ কয়েকদিন পেরিয়ে যাবার পরও আনিস খানের হত্যাকারীদের এখনও সঠিকভাব চিহ্নিত করতে ব্যর্থ পুলিশ প্রশাসন। তাই আজ আবারও আনিসের জন্য ইনসাফ আদায়ের লড়াইকে সামনে রেখে ভবানী ভবন অভিযানের ডাক দেয় রাজ্যের বামপন্থী ছাত্র সংগঠনগুলি। রাজ্য সরকারের পুলিশ আবারও আক্রমণ নামিয়ে আনে এই ছাত্র সংগঠনগুলির মিছিলের ওপর। গ্রেফতার করা হয় অসংখ্য কমরেডকে। সমস্ত কমরেডদের অবিলম্বে মুক্তির দাবিতে কলেজ স্ট্রিট অবরোধ করে কুশপুতুল দাহ করা হল।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *