বাংলাদশে মতুয়াদের উপর অত্যাচারের প্রতিবাদে হাবড়ায় প্রতিবাদ মিছিল

সুশান্ত ঘোষ, হাবড়া, ১২ আগস্ট: গত ৭ আগস্ট বাংলাদেশে মতুয়াদের উপরে অত্যাচার ও তাঁদের মন্দিরে ভাঙ্গচুর সহ একাধিক অভিযোগ ওঠে। প্রতিবাদে বৃহস্পতিবার হাবড়ায় মিছিল করা হল হাবড়া টাউন মতুয়া ভক্ত সংঘ এবং তপশিলি ফেডারেশনের যৌথ উদ্যোগে। মিছিলে যোগ দেন তপশিলি ফেডারেশনের সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় মল্লিক, রাম বৈরাগী, সাধন বিশ্বাস, দেবাশিষ মল্লিক, সুজয় মন্ডল।

সেই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বনগাঁর ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে সাংবাদিক সম্মেলন করেন গাইঘাটার বিধায়ক তথা অল ইণ্ডিয়া মতুয়া মহাসংঘের সংঙ্ঘাধিপতি সুব্রত ঠাকুর। তিনি বলেন, বার বার বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বী মানুষের উপর অত্যাচার কেন হবে, কেনই বা তাঁদের দেবদেবীর মূর্তি ভাঙ্গা হচ্ছে তা নিয়ে এদিন সরব হন তিনি। বাংলাদেশ হাইকমিশনে এই বিষয়ে চিঠি দেবেন বলে জানান সুব্রত ঠাকুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *